HIMIAGRO

৯৮% স্টক
২৩ এপ্রিল ফেনী
মেনু সূচী
হোম বাজার দর

জরুরী প্রয়োজনে

01858969247
হোম পণ্য বাজার দর হেল্প

পোল্ট্রি রোগ নির্ণয় ও আধুনিক চিকিৎসা

হিমি এগ্রো পোল্ট্রি গাইড: আপনার খামারের মুরগিকে রোগমুক্ত রাখতে প্রয়োজনীয় লক্ষণ ও সঠিক ওষুধের নির্দেশিকা।

মুরগি হা করে নিশ্বাস নেওয়ার সমস্যা

মুরগি হা করে নিশ্বাস নেওয়া (Respiratory Distress)

লক্ষণ: মুরগি মুখ হা করে নিশ্বাস নেয়, ঘড়ঘড় শব্দ হয়, ঝিমুনি ভাব এবং নাক বা চোখ দিয়ে পানি পড়তে পারে।

চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ (প্রতি ১ লিটার পানিতে):

  • এমব্রোক্স সিরাপ: ১.৫ মিলি
  • ডাইলোরিস সিরাপ: ১.৫ মিলি
  • পালমোকেয়ার স্প্রে: ১০ মিলি

* ওষুধ ব্যবহারের আগে অবশ্যই আপনার খামারের মুরগির বয়স ও শারীরিক অবস্থার ওপর ভিত্তি করে অভিজ্ঞ ভেটেরিনারি চিকিৎসকের পরামর্শ মেনে চলবেন।

বিস্তারিত ভিডিও টিউটোরিয়াল দেখুন →
মুরগির গুটি বসন্ত রোগ

গুটি বসন্ত (Fowl Pox)

লক্ষণ: মুরগির ঝুঁটি, চোখের চারপাশে বা চামড়ায় ছোট-বড় গুটি বা ক্ষত দেখা দেওয়া। এটি একটি ভাইরাসজনিত রোগ।

চিকিৎসা ও করণীয়:

  • ক্ষতস্থানে: পটাশ পানি দিয়ে পরিষ্কার করে চুন বা গ্লিসারিনযুক্ত আয়োডিন লাগাবেন।
  • ওষুধ (প্রতিরোধক হিসেবে): সিপ্রোফ্লক্সাসিন জাতীয় ওষুধ (সিপ্রো) কোর্স অনুযায়ী খাওয়াবেন।
  • জ্বর কমাতে: নাপা (প্যারাসিটামল) নির্দিষ্ট মাত্রায় প্রয়োগ করবেন।
  • ভিটামিন: রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সিভিট (Vitamin C) অবশ্যই খাওয়াবেন।

* রোগটি ছোঁয়াচে, তাই আক্রান্ত মুরগিকে দ্রুত আলাদা করুন এবং ফার্মে জীবানুনাশক স্প্রে করুন।

বিস্তারিত ভিডিও টিউটোরিয়াল দেখুন →

জরুরি প্রয়োজনে ভেটেরিনারি পরামর্শ চান?

আমাদের বিশেষজ্ঞদের সাথে সরাসরি যোগাযোগ করুন আপনার খামারের যে কোনো সমস্যার সমাধানে।

যোগাযোগ করুন