ফেনী জেলার ছাগলনাইয়ায় আমরা বৈজ্ঞানিক পদ্ধতিতে পালন করছি মিশরীয় ফাউমি। যারা কম খাবারে অধিক ডিম এবং প্রতিকূল আবহাওয়ায় টিকে থাকতে সক্ষম।
বছরে ২৫০-২৮০টি
অত্যন্ত শক্তিশালী
দেশি মুরগির মতো
ফেনী ও আশপাশ
মিশরীয় ফাউমি মুরগি মূলত মরু অঞ্চলের জাত হলেও বাংলাদেশের বিশেষ করে ফেনী ও উপকূলীয় অঞ্চলের আবহাওয়ায় এরা চমৎকার খাপ খাইয়ে নেয়। হিমি এগ্রো (Smart Agro Farm Ltd) দীর্ঘ সময় ধরে এই জাতটি নিয়ে কাজ করার পর আমরা দেখেছি যে, রানীক্ষেত বা গামবোরোর মতো মড়ক এই মুরগির ওপর খুব একটা প্রভাব ফেলতে পারে না যদি জৈব নিরাপত্তা ঠিক থাকে।
আমরা কেবল মুরগি বিক্রি করি না, বরং একজন খামারি যাতে সফল হতে পারেন তার পূর্ণাঙ্গ সাপোর্ট দিই। ফেনী জেলার ছাগলনাইয়াতে অবস্থিত আমাদের খামার থেকে আপনি পাচ্ছেন:
একদিন বয়সী সতেজ ও সুস্থ ফাউমি বাচ্চা।
বাচ্চার সঠিক ভ্যাকসিনেশন নিশ্চিত করা হয়।
খামার সেটআপ ও রোগ নিয়ন্ত্রণে সরাসরি সাপোর্ট।
ফেনী, পরশুরাম, ফুলগাজী বা সোনাগাজীর খামারিরা সরাসরি আমাদের ফার্ম ভিজিট করতে পারেন।
ঠিকানা: দক্ষিণ বল্লবপুর গেট, ছাগলনাইয়া, ফেনী