* বাজার দরের উপর ভিত্তি করে দাম পরিবর্তনযোগ্য
বয়স
বয়স: ১৭ দিন
হেলথ স্ট্যাটাস
সুস্থ ও সবল
খামারের সবচেয়ে বড় দুশ্চিন্তা হলো বাচ্চার রোগবালাই। আপনার এই দুশ্চিন্তা দূর করতে হিমি এগ্রো সরবরাহ করছে ১৭ দিন বয়সের হৃষ্টপুষ্ট ফাউমি মুরগির বাচ্চা। এই বাচ্চাগুলো বয়সে কিছুটা বড় হওয়ায় এদের মৃত্যুঝুঁকি প্রায় শূন্যের কোঠায় এবং এরা যেকোনো পরিবেশে দ্রুত খাপ খাইয়ে নিতে পারে।
নিশ্চিন্তে খামার শুরু করতে আজই হিমি এগ্রোর ভ্যাকসিন করা ১৭ দিনের ফাউমি বাচ্চা অর্ডার করুন।
প্রাকৃতিক পরিবেশ:
এদের আর কৃত্রিম তাপের প্রয়োজন নেই। স্বাভাবিক আলো-বাতাসে এদের রোগ প্রতিরোধ ক্ষমতা আরও বাড়ে।
বায়োসিকিউরিটি:
ঘর পরিষ্কার রাখুন এবং নিয়মিত জীবাণুনাশক স্প্রে করুন। ১৭ দিনের বাচ্চা মানেই শক্তিশালী খামার।
আমরা শতভাগ অরিজিনাল ফাউমি জাতের নিশ্চয়তা দিই, যা ডিম উৎপাদনের জন্য সেরা।
বৈজ্ঞানিক পদ্ধতিতে নিজস্ব খামারে বাচ্চা ফুটানো হয়, তাই বাচ্চাগুলো অনেক বেশি সুস্থ।
ফেনী ও পার্শ্ববর্তী এলাকায় বিশেষ সতর্কতায় আমরা দ্রুত হোম ডেলিভারি নিশ্চিত করি।
বাচ্চা বড় করার যেকোনো সমস্যায় আমাদের অভিজ্ঞ খামারিরা আপনাকে ফ্রি গাইড করবে।
১. ১৭ দিনের বাচ্চার জন্য কি আলাদা ব্রুডিং লাইট লাগবে?
না, এই বয়সের বাচ্চাগুলো সাধারণ তাপমাত্রায় সহজেই মানিয়ে নিতে পারে। তবে খুব বেশি শীতে সাধারণ লাইটের ব্যবস্থা রাখাই যথেষ্ট।
২. আপনারা কোন কোন রোগের ভ্যাকসিন দিয়েছেন?
আমরা সাধারণত শিডিউল অনুযায়ী রানীক্ষেত (BCRDV) এবং গামবোরো (Gumboro) রোগের প্রয়োজনীয় ডোজগুলো নিশ্চিত করেছি।
৩. বাচ্চাগুলো কি নিজস্ব ইনকিউবেটরের?
জি, আমাদের হিমি এগ্রোর নিজস্ব আধুনিক ইনকিউবেটরে বাচ্চাগুলো ফুটানো হয় এবং অভিজ্ঞ টেকনিশিয়ানের তত্ত্বাবধানে ১৭ দিন পর্যন্ত পালন করা হয়।
৪. ডেলিভারি চার্জ কত?
ডেলিভারি চার্জ নির্ভর করে আপনার লোকেশন এবং বাচ্চার পরিমাণের ওপর। বিস্তারিত জানতে আমাদের কল করুন বা ইনবক্স করুন।
সারা দেশের শতশত খামারি হিমি এগ্রোর বাচ্চা নিয়ে গড়ে তুলেছেন তাদের স্বপ্নের খামার। শুনুন তাদেরই কিছু বাস্তব অভিজ্ঞতা।
"আমি সালমা এগ্রো ফার্মের জন্য ১০০০ পিস ফাউমি বাচ্চা নিয়েছিলাম। হিমি এগ্রোর বাচ্চার গ্রোথ এবং ইমিউনিটি অসাধারণ। ১ মাস পার হলেও আলহামদুলিল্লাহ একটি বাচ্চাও নষ্ট হয়নি। তাদের পরামর্শ আমাকে অনেক সাহায্য করেছে।"
Salma Agro, Rayerbag, Dhaka
"সিলেটে ভালো জাতের ফাউমি বাচ্চা পাওয়া খুব কঠিন ছিল। স্মার্ট এগ্রো ফার্মের জন্য হিমি এগ্রো থেকে ১৭ দিনের সেটেলড বাচ্চা এনেছি। বাচ্চার ডেলিভারি সিস্টেম অনেক সেফ ছিল। আমি এই ফার্মের সার্ভিস নিয়ে শতভাগ সন্তুষ্ট।"
Smart Agro Farm, Sylhet
"নতুন খামারি হিসেবে আমি খুব দুশ্চিন্তায় ছিলাম। কিন্তু হিমি এগ্রোর ফ্রী কনসালটেন্সি আর তাদের ভ্যাকসিন দেওয়া সুস্থ বাচ্চা আমার খামারকে সফল করেছে। এখন আমার খামারে ডিমের উৎপাদন মাশাআল্লাহ অনেক ভালো।"
Local Poultry Farm, Feni