* বাজার দরের উপর ভিত্তি করে দাম পরিবর্তনযোগ্য
বয়স
সব বয়স এর পাওয়া যায়
হেলথ স্ট্যাটাস
সুস্থ ও সবল
ব্রাহামা মুরগি (Brahma Chicken) তাদের বিশাল আকৃতি, পায়ের লোম এবং রাজকীয় সৌন্দর্যের জন্য শৌখিন খামারিদের কাছে অত্যন্ত সমাদৃত। এগুলো মূলত 'অরনামেন্টাল' বা সৌন্দর্য বর্ধনকারী জাত হিসেবে পরিচিত হলেও মাংস উৎপাদনের জন্যও চমৎকার। হিমি এগ্রো আপনার জন্য নিয়ে এসেছে বিশ্বের সেরা জেনেটিক লাইনের ব্রাহামা মুরগি। আমাদের সংগ্রহে বাচ্চা এবং অ্যাডাল্ট সব বয়সের ব্রাহামা পাওয়া যাচ্ছে। যারা খামারের পাশাপাশি বাড়ির আঙিনা বা ছাদ বাগানকে নান্দনিক করে তুলতে চান, তাদের জন্য ব্রাহামা মুরগি হবে একটি দারুণ নির্বাচন। এই জাতটির স্বভাব খুবই শান্ত ও ভদ্র, তাই বাচ্চাদের সাথে বা পোষা প্রাণী হিসেবে এরা অত্যন্ত মানানসই।
আমরা শতভাগ অরিজিনাল ফাউমি জাতের নিশ্চয়তা দিই, যা ডিম উৎপাদনের জন্য সেরা।
বৈজ্ঞানিক পদ্ধতিতে নিজস্ব খামারে বাচ্চা ফুটানো হয়, তাই বাচ্চাগুলো অনেক বেশি সুস্থ।
ফেনী ও পার্শ্ববর্তী এলাকায় বিশেষ সতর্কতায় আমরা দ্রুত হোম ডেলিভারি নিশ্চিত করি।
বাচ্চা বড় করার যেকোনো সমস্যায় আমাদের অভিজ্ঞ খামারিরা আপনাকে ফ্রি গাইড করবে।
প্রশ্ন ১: ব্রাহামা মুরগি কি সব ধরনের আবহাওয়ায় টিকে থাকতে পারে?
উত্তর: ব্রাহামা মুরগি বেশ সহনশীল। তবে এদের বিশাল শরীরের কারণে অতিরিক্ত গরমের সময় পর্যাপ্ত ছায়া এবং বাতাস চলাচল নিশ্চিত করতে হয়।
প্রশ্ন ২: ব্রাহামা মুরগি কি খুব বেশি ডিম দেয়?
উত্তর: ব্রাহামা মূলত মাংস এবং সৌন্দর্যের জন্য জনপ্রিয়। অন্যান্য বাণিজ্যিক মুরগির মতো এরা প্রচুর ডিম দেয় না, তবে এদের ডিমের আকার বেশ বড় এবং সুস্বাদু হয়।
প্রশ্ন ৩: ব্রাহামা মুরগির ওজন কত পর্যন্ত হতে পারে?
উত্তর: পূর্ণবয়স্ক পুরুষ ব্রাহামা মুরগির ওজন জাতভেদে ৫ থেকে ৮ কেজি বা তার বেশি হতে পারে, যা এদের বিশাল শরীরের পরিচয় দেয়।
সারা দেশের শতশত খামারি হিমি এগ্রোর বাচ্চা নিয়ে গড়ে তুলেছেন তাদের স্বপ্নের খামার। শুনুন তাদেরই কিছু বাস্তব অভিজ্ঞতা।
"আমি সালমা এগ্রো ফার্মের জন্য ১০০০ পিস ফাউমি বাচ্চা নিয়েছিলাম। হিমি এগ্রোর বাচ্চার গ্রোথ এবং ইমিউনিটি অসাধারণ। ১ মাস পার হলেও আলহামদুলিল্লাহ একটি বাচ্চাও নষ্ট হয়নি। তাদের পরামর্শ আমাকে অনেক সাহায্য করেছে।"
Salma Agro, Rayerbag, Dhaka
"সিলেটে ভালো জাতের ফাউমি বাচ্চা পাওয়া খুব কঠিন ছিল। স্মার্ট এগ্রো ফার্মের জন্য হিমি এগ্রো থেকে ১৭ দিনের সেটেলড বাচ্চা এনেছি। বাচ্চার ডেলিভারি সিস্টেম অনেক সেফ ছিল। আমি এই ফার্মের সার্ভিস নিয়ে শতভাগ সন্তুষ্ট।"
Smart Agro Farm, Sylhet
"নতুন খামারি হিসেবে আমি খুব দুশ্চিন্তায় ছিলাম। কিন্তু হিমি এগ্রোর ফ্রী কনসালটেন্সি আর তাদের ভ্যাকসিন দেওয়া সুস্থ বাচ্চা আমার খামারকে সফল করেছে। এখন আমার খামারে ডিমের উৎপাদন মাশাআল্লাহ অনেক ভালো।"
Local Poultry Farm, Feni