* বাজার দরের উপর ভিত্তি করে দাম পরিবর্তনযোগ্য
বয়স
বয়স: ১ মাস
হেলথ স্ট্যাটাস
সুস্থ ও সবল
যাঁরা ঝক্কি-ঝামেলাহীন এবং অল্প সময়ে লাভজনক পোল্ট্রি খামার গড়ে তুলতে চান, তাঁদের জন্য হিমি এগ্রো নিয়ে এসেছে ১ মাস বা ৩০ দিন বয়সের সেটেলড ফাউমি মুরগি। এই বয়সের মুরগিগুলো শারীরিকভাবে অনেক বেশি শক্তিশালী হয় এবং প্রতিকূল আবহাওয়ায় এদের মৃত্যুহার প্রায় শূন্য।
আপনার খামারের উজ্জ্বল ভবিষ্যতের জন্য হিমি এগ্রো (Himi Agro) দিচ্ছে সেরা মানের ১ মাসের সুস্থ ফাউমি মুরগি।
আমরা শতভাগ অরিজিনাল ফাউমি জাতের নিশ্চয়তা দিই, যা ডিম উৎপাদনের জন্য সেরা।
বৈজ্ঞানিক পদ্ধতিতে নিজস্ব খামারে বাচ্চা ফুটানো হয়, তাই বাচ্চাগুলো অনেক বেশি সুস্থ।
ফেনী ও পার্শ্ববর্তী এলাকায় বিশেষ সতর্কতায় আমরা দ্রুত হোম ডেলিভারি নিশ্চিত করি।
বাচ্চা বড় করার যেকোনো সমস্যায় আমাদের অভিজ্ঞ খামারিরা আপনাকে ফ্রি গাইড করবে।
১. ১ মাস বয়সের মুরগির জন্য কি আলাদা কোনো ঘর লাগে?
না, সাধারণ দেশি মুরগি যেভাবে রাখা হয়, ১ মাসের ফাউমি মুরগিও সেভাবে রাখা যায়। তবে ঘরটি যেন শুষ্ক এবং বাতাস চলাচলের সুব্যবস্থা থাকে সেদিকে খেয়াল রাখা জরুরি।
২. এরা কতদিন পর ডিম দিতে শুরু করবে?
ফাউমি মুরগি সাধারণত ৫ মাস বয়স থেকে ডিম দেওয়া শুরু করে। ১ মাসের মুরগি নিয়ে গেলে আপনাকে আর মাত্র ৪ মাস নিবিড় যত্ন নিতে হবে।
৩. বাচ্চাগুলো কি ফেনী সদরে ডেলিভারি দেওয়া সম্ভব?
জি, আমরা ফেনী সদর, ছাগলনাইয়া এবং দাগনভূঞাসহ জেলার যেকোনো গুরুত্বপূর্ণ পয়েন্টে নিরাপদ ডেলিভারি নিশ্চিত করি।
৪. আমি যদি অনেকগুলো মুরগি একসাথে নেই, কোনো ডিসকাউন্ট পাব কি?
পরিমাণের ওপর ভিত্তি করে আমরা বিশেষ ছাড় দিয়ে থাকি। বর্তমান বাজার দর এবং বিশেষ অফার জানতে আমাদের হটলাইনে কল করুন।
সারা দেশের শতশত খামারি হিমি এগ্রোর বাচ্চা নিয়ে গড়ে তুলেছেন তাদের স্বপ্নের খামার। শুনুন তাদেরই কিছু বাস্তব অভিজ্ঞতা।
"আমি সালমা এগ্রো ফার্মের জন্য ১০০০ পিস ফাউমি বাচ্চা নিয়েছিলাম। হিমি এগ্রোর বাচ্চার গ্রোথ এবং ইমিউনিটি অসাধারণ। ১ মাস পার হলেও আলহামদুলিল্লাহ একটি বাচ্চাও নষ্ট হয়নি। তাদের পরামর্শ আমাকে অনেক সাহায্য করেছে।"
Salma Agro, Rayerbag, Dhaka
"সিলেটে ভালো জাতের ফাউমি বাচ্চা পাওয়া খুব কঠিন ছিল। স্মার্ট এগ্রো ফার্মের জন্য হিমি এগ্রো থেকে ১৭ দিনের সেটেলড বাচ্চা এনেছি। বাচ্চার ডেলিভারি সিস্টেম অনেক সেফ ছিল। আমি এই ফার্মের সার্ভিস নিয়ে শতভাগ সন্তুষ্ট।"
Smart Agro Farm, Sylhet
"নতুন খামারি হিসেবে আমি খুব দুশ্চিন্তায় ছিলাম। কিন্তু হিমি এগ্রোর ফ্রী কনসালটেন্সি আর তাদের ভ্যাকসিন দেওয়া সুস্থ বাচ্চা আমার খামারকে সফল করেছে। এখন আমার খামারে ডিমের উৎপাদন মাশাআল্লাহ অনেক ভালো।"
Local Poultry Farm, Feni